আশাশুনি প্রতিনিধি : ‘অ্যান্টিবায়োটিকের সফলতার, আপনি-আমি অংশীদার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য শিক্ষা কর্ণরে স্বাস্থ্য বিভাগের আয়োজনে অ্যান্টিবায়োটিক সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যানার্জী। স্যানিটারি ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছা. সজনী প্রমুখ। বক্তারা অ্যান্টিবায়োটিক সচেতনতা বিষয়ে এটি ব্যবহারে চিকিৎসকের পরামর্শ নিতে এবং অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরশীল না হয়ে সুষম খাদ্য ও সুশৃঙ্খল জীবন যাপনের অভ্যাস গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান। প্রসঙ্গত. বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ গত ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
