শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বেলা ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজজামান। প্রশিক্ষণে প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা শাহিনুর ইসলাম, ইউএনডিপি জেলা ফ্যাসিলিটেটর রাজু জাবেদ, ওয়েভ ফাউন্ডেশনের এভিসিবি২ প্রকল্প’র জেলা সমন্বয়কারী মো: জহির উদ্দিন, উপজেলা সমন্বয়কারী মো: শাহিনুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্তিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
