ঢাকাWednesday , 20 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আধুনিক বিজ্ঞানসম্মত কলেজ প্রতিষ্ঠার লক্ষে মতবিনিময় সভা

admin
November 20, 2019 9:48 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নে আধুনিক বিজ্ঞান সম্মত কলেজ প্রতিষ্ঠার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার (২০ নভেম্বর) বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশীদ এর সভাপতিত্বে এবং প্রস্তাবিত কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শ্যামনগর সরঃ মহসিন ডিগ্রি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জি. এম ওসমান গনী, জাতীয় বিশ্ববিদ্যালয় এর সিনেট বোর্ডের সদস্য এবং স্বনামধন্য কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ এর অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু, প্রাক্তন অধ্যাপক শাহানা হামিদ, প্রাক্তন অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ, প্রস্তাবিত কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, স.ম মাহবুব-ই-এলাহী, প্রাক্তন অধ্যক্ষ তপন কুমার মন্ডল, প্রাক্তন উপাধ্যক্ষ মো. নাজিমউদ্দীন, প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী অসিত কুমার মন্ডল (অজিত), প্রাক্তন প্রধান শিক্ষক তেজেন্দ্র নাথ মন্ডল, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, শেখ মাহমুদ হোসেন, মো. মমতাজ উদ্দীন, মাস্টার নজরুল ইসলাম, মো. ইদ্রিস আলী মোল্লা, শ্যামনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বর্তমান এবং সাবেক প্রধানগণ সহ সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কলেজটি শ্যামনগর সদরে নির্মাণ এবং পরবর্তী আলোচনা সভায় চুড়ান্ত নামকরণ করে সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।