ঢাকাWednesday , 20 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বাজার মনিটরিং সভা অনুষ্ঠিত

admin
November 20, 2019 9:50 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে চলমান লবণ গুজব সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনসহ কমিটির সদস্যরা। এ সময় উপজেলার সকল বাজারের ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান নির্বাহী অফিসার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।