ঢাকাWednesday , 20 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ে কাজী হিল্লোল সভাপতি নির্বাচিত

admin
November 20, 2019 10:08 pm
Link Copied!

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পরিষদ সদস্য কাজী হিল্লোল। ১৯ নভেম্বর বিকাল ৩ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে অন্য কোন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা না করায় কাজী হিল্লোলকে সভাপতি ঘোষণা করা হয়। কাজী হিল্লোল কুমিরা গ্রামের কাজী তবিবুর রহমানের পুত্র। এর আগে গত ১৬ নভেম্বর অভিভাবকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কাজী হিল্লোল প্যানেলের সাধারণ অভিভাবক সদস্য পদে মো: হাফিজুর রহমান, শেখ নজিবুল হক নজিব , গাজী মো: পলাশ উদ্দীন, মো: রাশিদুল ইসলাম ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ফতেমা খাতুন নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।