ঢাকাTuesday , 19 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সীগঞ্জ, হরিনগর ও বুড়িগোয়ালিনীতে লবণ কেনার হিড়িক

admin
November 19, 2019 9:49 pm
Link Copied!

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের মুন্সীগঞ্জ, হরিনগর ও বুড়িগোয়ালিনী বাজারে লবণের দাম বেশি হয়েছে এমন গুজবে দোকানে লবণ কেনার হিড়িক পড়ে । বাজারে লবণ ক্রেতাগণের কাছে লবণ ক্রয়ের কারণ জানতে চাইলে লবণ ক্রেতা রবিউল ইসলাম বলেন, লবণের দাম বৃদ্ধি পাওয়ার সংবাদ পেয়ে খাওয়ার জন্য কিছু লবণ কিনে রাখছি। একই কথা বলেন হোটেল ব্যবসায়ী লিটন তিনি আরো বলেন আমার হোটেলে লবণ লাগে বেশি তাই এক পেটি কিনে রাখলাম দাম কত নিয়েছে জানতে চাইলে বলেন অন্য সময় এক পেটির দাম ৩ শত ২৫ টাকা আজ (মঙ্গল বার) এক পেটি লবণ কিনেছি ৬ শত টাকায়। এ ব্যাপারে হরিনগর বাজার কমিটির সভাপতি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন এটা সম্পূর্ণ গুজব। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।