ঢাকাTuesday , 19 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রশাসনের পৃথক সভা অনুষ্ঠিত

admin
November 19, 2019 10:02 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে গুরুত্বপূর্ণ পৃথক ৩ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, পরে উপজেলা আইন শৃঙ্খলা এবং সবশেষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও জুলিয়া সুকায়না ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীতিশ চন্দ্র গোলদার, ওসি (তদন্ত) রহমত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কওছার আলী জোয়াদ্দার, এসএম এনামুল হক, রিপন কুমার মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রকৌশলী আবু সাঈদ, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, দরিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পার্থ প্রতিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, একটি বাড়ি একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন। সভায় সদ্য সমাপ্ত ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো সহ নতুন সড়ক আইন বাস্তবায়ন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।