ঢাকাTuesday , 19 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ডিপিও লিডারদের ষাণ্নাসিক সভা অনুষ্ঠিত

admin
November 19, 2019 9:47 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পূর্ণাবাসন সেবা সম্প্রসারণ প্রকল্প ফেজ-২ এর আওতায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের ষাণ¥াষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদে ডিজএ্যাবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিচার্স এসোসিয়েশন (ডিআরআরএ) এর পরিচালনায় অস্ট্রেলিয়ান এইড এর অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সিবিএম’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের জেলা ম্যানেজার আবুল হোসেন। ডিআরআর’র কমিউনিটি মবিলাইজার করবি স্বর্ণকারের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি সচিব আব্দুল হাকিম, ইউপি সদস্য ইয়ামিন মোড়ল, মোকারম শেখ, সালাউদ্দীন সরাফি, আব্দুল আলিম, ফরহাদ হোসেন, সাহেব আলী, গোলাম ফারুক, শহিদুলইসলাম, সিরাজুল ইসলাম, নুরবানু কাদেরী, নারগীস খাতুন, হামিদা বেগম, পারুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুল ইসলাম, ডিপিও প্রতিবন্ধী সদস্য আছের আলী, নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার সাবিয়া সুলতানা, কমিউনিটি ভলান্টিয়ার রেশমা খাতুন প্রমুখ। সভায় প্রতিবন্ধীদের বিভিন্ন সেবার বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।