ঢাকাTuesday , 19 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়া হঠাৎ লবণের দাম বৃদ্ধি

admin
November 19, 2019 9:48 pm
Link Copied!

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়ায় হঠাৎ লবণের দাম বৃদ্ধি, সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায় সকালে যে লবণ বিক্রি হয়েছে ১২ থেকে ১৪টাকা বিকেলে সে লবণ বিক্রি হচ্ছে ৫০থেকে ৬০টাকা। সন্ধ্যা ৬টায় কুলিয়া বাজারে সবচেয়ে বড় পাইকারী বিক্রেতা সিরাজুল স্টোরের মালিক খলিলুর রহমান এর দোকানে লবণ বিক্রি হচ্ছে ৬০টাকা। আরো দেখা যায় লবণ কেনার জন্য ক্রেতারা বড় লাইন ধরে দাঁড়িয়ে আছে তবুও অনেকেই লবণ পাচ্ছে না। বর্তমানে এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে গোলযোগ ও বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। এদিকে মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে লবণের পর্যাপ্ত মজুত আছে জানিয়ে লবণ সংকটের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহŸান জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। সাধারণ মানুষের দাবি কেন এভাবে লবণের দাম বৃদ্ধি পাবে? আসলে লবণের দাম কী বৃদ্ধি পেয়েছে নাকি গুজব। এবিষয়ে সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।