কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগরে নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জয়নগর খোলামুড়া গ্রামের ৮০টি পরিবাররে মাঝে পল্লী বিদ্যুৎ এর আলোয় আলোকিত হল। উদ্বোধন অনুষ্ঠানে সুইচ টিপে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ। এসময় কাশিমাড়ী ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজগুল সরদার, কাশিমাড়ী ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হাবিবুল্লাহ পাড়, সমাজ সেবক নেছার আলী, আবু হেনা মিন্টু, জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
