ঢাকাTuesday , 19 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে এক যুবককে এসিডে ঝলসে দিয়েছে প্রতিপক্ষরা

admin
November 19, 2019 12:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে রফিকুল ইসলাম (২৬) নামে এক যুবককে এসিডে ঝলসে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের শিবপুর গ্রামে। রফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুল গফফার মোল্লার ছেলে।
সূত্র জানান, সোমবার দিবাগত রাত ৩ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাথরুমে যায় রফিকুল ইসলাম। বাথরুম থেকে বের হওয়ার পর প্রতিপক্ষরা রফিকুলের দেহে এসিড ছুড়ে মারে। এতে তার শরীরের বেশিরভাগ অংশই ঝলসে যায়। পরবর্তীতে স্থানীয়সহ তার পরিবারের সদস্যরা রফিকুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়।

সাতক্ষীরা সদর হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মোহাম্মদ হাফিজ উল্লাহ জানান,রফিকুল ইসলামের শরীরের ষাট ভাগই  এসিডে ঝলসে গেছে। অবস্থা বেশ সংকটাপন্ন। রোগীকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তির পরামর্শ দিয়েছি আমরা।

খবর পেয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা: শেখ আবু শাহীন সাতক্ষীরা সদর হাসপাতালে এসে এসিড আক্রান্ত রফিকুল ইসলামের স-ুচিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, সকালে আমি ঘটনাস্থলে সরেজমিন গিয়েছিলাম। অতিদ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।