কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। গত ১৭ নভেম্বর রবিবার সকাল ১০ টায় সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান এসএম মনিরুল ইসলামের সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ সম্পন্ন হয়। সোনাবাড়িয়া ইউনিয়নের ২৩২ জন হতদরিদ্রের মাঝে মাথাপিছু ৩০কেজি পরিমাণে চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য ও সদস্যা, ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যবৃন্দ, ট্যাগ অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
