ঢাকাMonday , 18 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শোভনালীতে উদয় মেম্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

admin
November 18, 2019 9:44 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শোভনালীতে ইউপি সদস্য, আ’লীগ নেতা শিক্ষক উদয় বাছাড়ের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে শোভনালী ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক ম. মোনায়েম হোসেন, কামালকাটি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সঞ্জয় কুমার দাশ, ইউপি সদস্য সালেহা আহম্মেদ, পূর্ণিমা মন্ডল, নূরুন্নাহার, দিলিপ কুমার মন্ডল, আব্দুল আজিজ, আলমগীর হোসেন, ফারুক হোসেন, আজিজুল ইসলাম, সহকারী শিক্ষক পলাশ মন্ডল, ইমরান হোসেন প্রমুখ। বক্তারা বলেন, উদয় কান্তি বাছাড়ের বিরুদ্ধে স্থানীয় কয়েকটি পত্রিকার সাংবাদিকদের ভূল বুঝিয়ে কুরুচিপূর্ণ মিথ্যা সংবাদ প্রকাশ করিয়ে চলেছে। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার প্রতিপক্ষ এলাকার কতিপয় কুচক্রী মহল গোপনে এহেন কর্মকান্ডে লিপ্ত হয়েছে। এছাড়া কামালকাটি হাইস্কুলে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ ঘোলা পানিতে মাছ শিকার চেষ্টায় তার বিরুদ্ধে বিষোদগার ও স্কুলের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করেছে। মানববন্ধনে বক্তাগণ প্রকৃত দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।