ঢাকাSunday , 17 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চিনেডাঙ্গা আহছানিয়া মিশনে ঈদে মিলাদুন নবী (সঃ) উপলক্ষে ওয়াজ মাহফিল

admin
November 17, 2019 9:33 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা আহছানিয়া মিশনে ঈদে মিলাদুন নবী(সঃ) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চিনেডাঙ্গা গ্রামে অবস্থিত শাখা মিশন চত্বরে সন্ধ্যা হতে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিশনের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মোতাচ্ছের আবু সাইদ রংপুরী। আরও বক্তব্য রাখেন দেবহাটা জামে মসজিদের খতিব মাওলানা নূরুল হক, চিনেডাঙ্গা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আবু সাইদ দক্ষিণ খুলনা, বন্দকাটি সিনিয়র মাদ্রাসার ছাত্র মাওলানা ওবায়দুল্লাহ মান্নান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিনেডাঙ্গা আহছানীয়া মিশনের কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম, মিশনের কর্মকর্তা নাসিরউদ্দীন মিন্টুসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিবৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।