ঢাকাSaturday , 16 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ

admin
November 16, 2019 9:54 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ঘূর্ণিঝড় বুলবুল এ ক্ষতিগ্রস্ত এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ এবং বৃক্ষরোপণ করেছে। শনিবার (১৬ ই নভেম্বর) বেলা ১১ টায় শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদ চত্ত¡রে ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ টন চাল বিতরণ করা হয়। এসময় ঘূর্ণিঝড় বুলবুল এ অসহায় ও দুস্থ রোগীদের জরুরি চিকিৎসা সেবা প্রদান সহ বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। সার্বিক কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, মানবসম্পদ সম্পাদক নাহিদ হাসান শাহিন, ধর্ম বিষয়ক উপসম্পাদক শাহেদ জামান, সহ-সম্পাদক মো. ফারুক হোসেন আশিক, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম সজল, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. গালিব, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিক জামান মোহন, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব লিমু, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি প্রমুখ। এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. মঈন শিকদার, ডা. রাজিব হোসেন, ডা. শাহরিয়ার রিমন, ডা. নাঈম ইসলাম সজীব, ডা. তকি তাজওয়র। সবশেষে শ্যামনগরের বুড়িগোয়ালিনী তে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ১৯৭১ টি বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরবর্তীতে পর্যায়ক্রমে শ্যামনগর উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ কার্যক্রমটি সম্পন্ন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।