ঢাকাSaturday , 16 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় আড়ৎদারী বাজার বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

admin
November 16, 2019 10:03 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় অবৈধভাবে কৃষি জমির উপর নির্মিত শিববাটি মৎস্য আড়ৎদারী বাজার স্থায়ীভাবে বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে পৌর মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি লি: এর ব্যবসায়ীরা মিছিল শেষে এ স্মারকলিপি প্রদান করেন। সমিতির সভাপতি আব্দুল জব্বার ও সম্পাদক শাহীন ইকবাল যৌথ স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে মেয়র সেলিম জাহাঙ্গীর দ্বিতীয় কোন মার্কেটের জন্য অনুমতি প্রদান করবেন না বলে আশ্বাস প্রদান করেন। ব্যবসায়ীরা স্মারকলিপিতে বলেন, পাইকগাছা মৎস্য আড়ৎদারী অনুরেম মার্কেটকে প্রত্যক্ষভাবে ক্ষতি করার জন্য আরও একটি আড়ৎ প্রতিষ্ঠা করে ৩/৪ হাজার পরিবারকে ক্ষতি করছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বিল্লাল হোসেন মোড়ল, মেছের আলী সানা, স.ম. আব্দুর রব, নুরুজ্জামান, শওকত হোসেন, মোখলেছুর রহমান, রিপন কুমার পাল, বিপুল কুমার দাশ, বিশ্বজিৎ দাশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।