খুলনা প্রতিনিধি: খানজাহান আলী থানাধীন পথেরবাজার চেকপোস্টে ৩০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টার সময় পথের বাজার চেকপোস্ট এলাকা দিয়ে ১ যুবক পায়ে হেঁটে যাচ্ছিল, এ সময় তার গতিবিধি সন্দেহ জনক হওয়ায় খানজাহান আলী থানার এস আই সুমঙ্গল দাস ও এএসআই গাজী ফেরদাউস আহমদ সঙ্গীয় ফোর্সসহ তার দেহ তল্লাশি চালিয়ে ৩০০ পিচ ইয়াবা আটক করে । আটককৃত যুবক মোড়লগঞ্জের জিওদারা গ্রামের মো: মোস্তফা রহমানের পুত্র সবুর রহমান (২০)। এ ব্যাপারে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-০৫ , তারিখ-১৬/১১/১৯।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
