ঢাকাSaturday , 16 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গৃহবধূকে ধর্ষনের অভিযোগে আ.লীগ নেতা কামাল সানা গ্রেফতার

admin
November 16, 2019 9:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় গৃহবধূকে ধর্ষণ অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে তাকে তালা উপজেলার জেঠুয়া বাজার থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতার নাম কামাল সানা (৩৪)। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোহার গ্রামের ফাজেল সানার ছেলে।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ (২৫) জানান, আওয়ামী লীগ নেতা কামাল সানা তাদের পূর্বপরিচিত ও প্রতিবেশী। তার স্বামী কর্মক্ষেত্র যশোরে থাকার সুবাদে গত ৫ অক্টোবর কামাল তার বাড়িতে গিয়ে তাকে জড়িয়ে ধরে মোবাইলে একটি আপত্তিকর ছবি তোলেন। ঘটনাটি তিনি কাউকে জানালে ওই গৃহবধূর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবেন বলে হুমকিও দেন কামাল। একপর্যায়ে তিনি ওই ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে গত ১৫ অক্টোবর তাকে ধর্ষণ করেন এবং ধর্ষণের কথা কাউকে না জানানোর জন্য ভয়ও দেখান। এরই মধ্যে গত বুধবার সেই আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠায় কামাল।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এ ঘটনায় ধর্ষিতা ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক কামাল সানার বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ভোরে আওয়ামী লীগ নেতা কামাল সানাকে গ্রেফতার করা হয়। ধর্ষনের শিকার ওই গৃহবধূকে মেডিকেল করার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো জানান, ধর্ষক কামাল সানাকে জেলা হাজতে পাঠানো হয়েছে এবং আদালতে তাকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানাননো হয়েছে।
জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি জানান, ঘটনাটি শুনেছি। তবে, এ ঘটনার সত্যতা পাওয়া গেলে দল থেকে কামাল সানাকে বহিষ্কার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।