পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের বাসযোগ্য ঘরটি। বুলবুলের লন্ডভন্ড হয়ে গেছে মুক্তিযোদ্ধার একমাত্র সহায় সম্বল ঘরটি। গত ১০ নভেম্বর রাতে ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়ে তার টিনশেডের ঘরটির উপর। গাছ চাপা পড়ে বাড়ির প্রাচীর সহ ঘরের চাল ও দেয়াল ভেঙে পড়ে। এতে মুক্তিযোদ্ধা পরিবারটি কোন রকমে প্রাণে বেঁচে গেলেও তার এক মাত্র সহায় সম্বল ঘরটিকে ভেঙে পড়ে। তিনি এখন খোলা আকাশের নীচে বসবাস করছেন। মুক্তিযোদ্ধা পরিবারটি যাতে একটি ঘর পান তার জন্য তিনি সরকারের কাছে আবেদন করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
