ঢাকাFriday , 15 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে গৃহবধুর কান ছিড়ে দিল প্রতিপক্ষরা!

admin
November 15, 2019 9:12 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই সন্তানের জননীকে মারপিট করে কান ছিড়ে দিয়েছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বড়দল ইউনিয়নের দক্ষিন বড়দল গ্রামে। আহত গৃহবধু নমিতা সানা (৪৫) ওই গ্রামের মাধাই সানার স্ত্রী। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নমিতা জানান, পার্শ্ববর্তী মৃত ভ‚ধর মÐলের ছেলে হরিপদ মÐলের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমিজমা সংক্রান্তে বিরোধ চলে আসছিল। তার জের ধরে ঘটনার দিন ‘বুলবুল’ ঝড়ে পড়ে যাওয়া আমার গাছের ডাল কাটতে গেলে হরিপদ তার স্ত্রী করুনা রানী, ছেলে কৃষ্ণপদ ও বৌমা সুবর্ণা মিলে আমাকে বাঁধা দেয়। আমি প্রতিবাদ করাতে তারা আমাকে বেপরোয়া মারপিট করে কান ছিড়ে দেয়। তাদের পিটুনিতে আমি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকলে জনৈক ভ্যানচালক আমাকে তুলে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। এর আগে তারা আমার কেনা ও দখলি সম্পত্তি গায়ের জোরে দখল নিতে গেলে আমি আশাশুনি থানায় জিডি করেছি। তাছাড়া স্থানীয় চেয়ারম্যান শালিস মিমাংসা করলেও তারা বিচার মানে না। আমরা তাদের অত্যাচারের হাত থেকে বাঁচতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।