কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী শিক্ষাথীদের বিদায় উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, জেলেপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষ ও কুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল হক (বাবু), বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাম প্রসাদ, সাংবাদিক শাহিনুর ইসলাম, সাবেক ইউপি সদস্য আ: হান্নানসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফাইল, স্কেল বক্স, কলমসহ তুলে দেওয়া হয় রজনিগন্ধা ফুল ও মিষ্টি। এসময় আনন্দে আবেগ-আপ্লুত হয়ে বক্তব্য রাখেন প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল।
