ঢাকাThursday , 14 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা

admin
November 14, 2019 10:03 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জারিগান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছায় ডায়াবেটিস সমিতির উদ্যোগে পৌর সদরে শোভাযাত্রা শেষে পাইকগাছা ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় বিএম’র দপ্তর সম্পাদক অধ্যাপক ডা: মোহা: শেখ শহীদ-উল্লাহ’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইকবাল মন্টু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নিতীশ গোলদার, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, মুক্তিযোদ্ধা তোকারম হোসেন টুকু, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলী, ডা: প্রশান্ত কুমার মন্ডল, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, অ্যাড: শফিকুল ইসলাম কচি, প্রধীশ হালদার,প্রধান শিক্ষক অনিতা মন্ডল, প্রেসক্লাব দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, ডায়াবেটিস সমিতির সম্পাদক মিলন রায় চৌধুরী, শাহাজান কবির, মোশারেফ হোসেন বাচ্চু, স্বাস্থ্য সহকারী নুরআলী মোড়ল, শিক্ষক আঃ করিম, উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, কাউন্সিলার আসমা খাতুন, নলীনাক্ষ্য বৈদ্য, শেখ সেলিম, মাসুদ রানা, শেখ হেলাল উদ্দীন, মনোরঞ্জন মন্ডল সহ অনেকে। আলোচনা সভা শেষে মজিদ বয়াতির জারিগান দল ডায়াবেটিস এর উপর জারিগান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।