ঢাকাThursday , 14 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

admin
November 14, 2019 9:41 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ি শিক্ষার্থী, অভিভাবক ও সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের জন্য স্কুলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান ও তাদের জন্য শুভ কামনা জানানো হয়। একই অনুষ্ঠানে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয়া হয়। বিদ্যালয়ের এসএমসি সভাপতি আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক এমএ সাজেদ, সরদার জিল্লুর রহমান,অভিভাবক সদস্য বৃন্দ, শিক্ষক সুলতানা কামরুন্নেছা, অনুপ কুমার ঘোষ প্রমুখ। বিদায়ি শিক্ষার্থীরা তাদের বক্তব্যে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এসএমসি সভাপতি আরাফাত হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ। উল্লেখ্য, এ বছর এ বিদ্যালয় থেকে ১৪৪ জন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।