ঢাকাWednesday , 13 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সোনাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে গণশুনানী অনুষ্ঠিত

admin
November 13, 2019 9:41 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: করব সবাই ই-নামজারী, রাখব নিষ্ককণ্ঠ জমি বাড়ি সময় মত ভূমি উন্নয়ন কর পরিশোধে, রাখব জমি নিরাপদ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৩ নভেম্বর) সকালে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে গণশুনানী অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি, কলারোয়ার মো: আক্তার হোসেন’র সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন সোনাবাড়িয়া ইউপি সদস্য নুরু মনিরুল আলি, কেড়াগাছি ইউপি সদস্য জিয়াহোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ আনিসুর রহমান (অতি: দায়িত্বে)। গণশুনানিতে কেড়াগাছি ইউনিয়নের মো: মোজাহিদুল ইসলামের অভিযোগটি উপস্থাপন করা হয়। বিভিন্ন ভাবে যাচাই করার পর অভিযোগের সত্যতা না পাওয়ায় সেটি বাতিল করা হয়। একই সাথে সেবা গ্রহীতারা দাখিলা কাটার পরে পরবর্তীতে মোবাইলে বা বিভিন্ন মাধ্যমে তার কাছ থেকে ২/৩ হাজার টাকা নেওয়া হয়েছে এই টাকা ফেরত চেয়ে অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে আলোচনায় বলা হয় দাখিলা বহির্ভূত কেন টাকা দেবো। টাকা চাইলে তাৎক্ষণিক ভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে জানান, ঘুষ দেওয়া ও ঘুষ নেওয়া উভয় সমান অপরাধী। তাই মিথ্যা অভিযোগ কারীদের শাস্তি নিশ্চিত করার জন্য উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সহকারী কমিশনার কে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।