শ্যামনগর ব্যুরো: শ্যামনগরের নকিপুর বাজারের গরু ব্যবসায়ী শেখ শরিফুল ইসলাম (৫০) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি নকিপুর জমিদার বাড়ির শেখ বেলায়েত হোসেনের পুত্র। বুধবার (১৩ নভেম্বর) সকাল ৬ টার দিকে তিনি শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জোহর বাদ জমিদারবাড়ী সংলগ্ন পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। তিনি শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসে কর্মরত শেখ আব্দুস সোবহান এর সহোদর ভাই। তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
