মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে পানিতে ডুবে কৌশিক রপ্তান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়। কৌশিক মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি গ্রামে কমলেশ রপ্তানের পুত্র। পারিবারিক সূত্র মতে, বাড়ির আঙিনায় খেলার সময় সবার অজান্তে পুকুরে ডুবে যায় কৌশিক। খোজাখুজি করে পুকুর হতে ভাসমান মরদেহ উদ্ধার করা হয় কৌশিকের। মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল সত্যতা নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
