ঢাকাWednesday , 13 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ৫৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

admin
November 13, 2019 8:56 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ৫৫ বোতল ফেন্সিডিলসহ মা ছেলে গ্রেফতার হয়েছে। সূত্রে জানা যায় মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পাটকেলঘাটা বল ফিল্ড মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে তালা পাটকেলঘাটা সার্কেল এসপি মো: হুমায়ুন কবির এর নেতৃত্বে অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিল সহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন পাটকেলঘাটা বল ফিল্ড মোড়ের মৃত্যু হজরত আলীর স্ত্রী হাজেরা বেগম (৪৭) এবং পুত্র শেখ রাসেল (২৭)। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শিদ জানান তাদের বাসার কাঠঘরে পুতে রাখা কলস থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং এসময় ফেন্সিডিল বিক্রয় কাজে ব্যবহৃত একটি ইজি বাইক জব্দ করা হয়। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।