ঢাকাWednesday , 13 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় পুকুর পাড় ভেঙে রাস্তায় ধস

admin
November 13, 2019 8:57 pm
Link Copied!

কুলিয়া প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া-ভোমরাগামী বহেরা পাটনীপাড়া মোড়ে রাস্তাটি কিছুদিন যাবৎ ধস নেমে ভেঙে গেছে, যে কোন মূর্হতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সরজমিনে গিয়ে দেখা যায় কুলিয়া ইউনিয়নের বহেরা পাটনীপাড়া গ্রামের খোদা বক্স শাহাজীর পুকুর পাড় ভেঙে রাস্তায় ধস নেমেছে। যে কোন মুহ‚র্তে পুকুরের ভিতরে রাস্তাটি গ্রাস হয়ে যেতে পারে। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হলেও সংস্কারের উদ্যোগ নেই। ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে সাধারণ মানুষ। ফলে সৃষ্ট খাদে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ভেঙে যাবার পর থেকে নিজেদের উদ্যোগে ঐ স্থানে গাছের ডাল দিয়ে বিপদজনক সাংকেতিক চিহ্ন দিলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ। স্থানীয়রা জানান, কিছুদিন আগে রাস্তাটি হঠাৎ ফাটল ধরে, স্থানীয় ইউপি সদস্য রণকুল ইসলাম রিপনের সাথে কথা বললে তিনি বলেন, আমি রাস্তাটি দেখছি খুব খারাপ অবস্থা এবং রাস্তাটিতে ভারী যানবাহন চলাচল করার কারণে এমনটা হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে রাস্তাটিতে দ্রæত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকা বাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।