ঢাকাTuesday , 12 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জমি বিরোধ! বাক প্রতিবন্ধীকে হয়রানির অভিযোগ

admin
November 12, 2019 10:07 pm
Link Copied!

খুলনা প্রতিনিধি: খানজাহান আলী থানার গিলাতলা মীরপাড়ায় মৃত সৈয়দ রফিকুল ইসলাম ওরফে রাফে মীরের পুত্র বাদশা মীর, বোরহান মীর, রায়হান মীর এর বিরুদ্ধে নিজ সহোদর ও বাকপ্রতিবন্ধী মো: ইউসুফ হোসেনকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন হয়রানি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গত ৪ এপ্রিল খানজাহান আলী থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায় বাক প্রতিবন্ধীর স্ত্রী আসমা আরা সুমী জমিজমাসহ সংসারের সবকিছুই সে দেখাশোনা করত। প্রতিবন্ধীর তিন ভাইয়ের অত্যাচারে তার স্ত্রী শিশু পুত্র এখতিয়ার (১১) কে নিয়ে পিত্রালয় যেতে বাধ্য হয়। প্রতিবন্ধী ইউসুফের সহোদরদের নিকট দাবি, তাদের পৈতৃক সম্পত্তি ভাগ করে তার পাওনাটুকু দিলে সেখানে সে ঘর তুলে পুনরায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতে পরতো। এ ব্যাপারে এলাকা বাসী ও ইউনিয়নের প্রতিনিধিদের নিকট বিষয়টি নিষ্পত্তির জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।