ঢাকাMonday , 11 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদন্ড

admin
November 11, 2019 10:01 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে এক মাসের বিনা-শ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেলে দু’টি কম্পিউটার সেন্টারে অভিযান চালিয়ে জাল দলিল, জাল সিল, ও ভুয়া খতিয়ান জব্দ করে তাদেরকে কারাদন্ড দেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম। অভিযান সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডে পলাশ ও শাহীন কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে অভিযান চালিয়ে এ সকল সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ জনগণকে ধোঁকা দিয়ে আসছিল, তারই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডে অবস্থিত পলাশ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার ও শাহীন কম্পিউটার এ অভিযান চালিয়ে মালিক পলাশ (৩৫), সহযোগী মো. সাইফুল্লাহ (২৯) ও মো. আবু শাহিন (২৮)কে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১ মাসের সাজা প্রদান করা হয়। তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত সকলকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।