বুধহাটা(আশাশুনি)প্রতিনিধি : হৃদ্রোগে আক্রান্ত হয়ে বুধহাটা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আমিরুল ইসলাম বাবু (৪৭) ইন্তেকাল করেছেন। (ইন্না……রাজেউন)। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮.২০ টায় তিনি মৃত্যুবরণ করেন।
বাবু বুধহাটা গ্রামের মৃত মাহমুদ আলির ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। রবিবার সকাল ১০ টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
