সিবি হসপিটালে রোগীর পেট না কেটে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে পিসিএমএল পদ্ধতিতে সাতক্ষীরায় এই প্রথম আরও দু’টি জটিল কিডনি অপারেশন সফল ভাবে সম্পন্ন হল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) পেটে ব্যথা যন্ত্রনা নিয়ে সাতক্ষীরার অত্যাধুনিক সিবি হসপিটালে ভর্তি হন কলারোয়া উপজেলার খোরদ্দ গ্রামের ইউসুপ আলীর স্ত্রী সীমা খাতুন ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার রুমা খাতুন। আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ সিবি হসপিটাল কর্তৃক পরীক্ষা নিরীক্ষাকালে তাদের কিডনিতে পাথর ধরা পড়ে। ঢাকা মেডিকেল কলেজের কনসালটেন্ট ও ইউরোলজি বিশেষজ্ঞ ডা. এ এস এম হুমায়ুন কবির সফল এ অপারেশন দু’টি করেন। রোগীর এ জটিল অপারেশনের বিষয় জানতে চাইলে ডা. এ এস এম হুমায়ুন কবির বলেন রোগীরা ভাল আছে, সিবি হসপিটালে যে অপারেশন করেছি, ঢাকায় এই একই অপারেশন করাতে একজন রোগীর লক্ষাধিক টাকা খরচ হয়। সাতক্ষীরা সিবি হসপিটালে অল্প খরচে পেট না কেটে এ অপারেশন করাতে পারায় সন্তোস প্রকাশ করেন রোগীর স্বজন আলমগীর হোসেন।
