ঢাকাFriday , 8 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় প্রস্তুতি সভা

admin
November 8, 2019 9:54 pm
Link Copied!

মোস্তফা কামাল, শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন এ প্রস্তুতি সভার আয়োজন করে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। সভায় শক্তিশালী উপ-কমিটি তৈরি করা হয়। এছাড়া সকল মসজিদ, মন্দির এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রচারের জন্য সংশ্লিষ্টদের বলা হয়। এ সময় ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারদের ইউনিয়নে থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়। ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম উপজেলাতে সারাক্ষণ যোগাযোগ রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপজেলা মনিটরিং কমিটির সাথে সারাক্ষণ থাকবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গাবুরা এবং পদ্মপুকুরের চেয়ারম্যান, মেম্বারগণ সাইক্লোন সেল্টারে মানুষ আনতে কঠোর পদক্ষেপ নিতে বলা হয় এবং প্রবীণ ও প্রতিবন্ধীদের প্রথমেই সাইক্লোন সেল্টারে আনার জন্য বলা হয়। এ সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, খালেদা আয়ুব ডলি, শ্যামনগর থানার ওসি তদন্ত আনিসুর রহমান মোল্যা, মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, বি আর ডিবি কর্মকর্তা সোহেল রানা, বুড়িগোয়ালীনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী, সিপিপি শ্যামনগর ইউনিয়ন সভাপতি আব্দুর রশীদ নান্টুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেত্রীবৃন্দ, রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ, সিপিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে শ্যামনগর থানা পুলিশ জনসচেতনতায় মাইকিং করেছেন। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম. জগলুল হায়দার ঢাকা সফর বাতিল করে যশোর থেকে এলাকায় এসে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় বিশেষ তদারকি করছেন। তাছাড়া সাইক্লোন সেল্টার ও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তা ব্যক্তিরা ব্যাপক তৎপর রয়েছেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।