ঢাকাFriday , 8 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বৃদ্ধা মাতার বসত ঘরে আগুন: থানায় মামলা

admin
November 8, 2019 9:53 pm
Link Copied!

শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে বৃদ্ধা মাতার বসবাসকৃত ঘরের জায়গাটুকু দখল করতে ব্যর্থ হয়ে পুত্র ও পুত্রবধূ মায়ের একমাত্র ঘরটি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং-৩১। এ মামলায় বৃদ্ধার ছেলে ইসলাম গাজী, দৌহিত্র বাবু ও আজিজ গাজীর ছেলে ফজলু গাজীকে শ্যামনগর থানা পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। জামিনে বাবু মুক্তি পেয়ে তার দাদিকে এবং পুত্রবধূ ময়না বেগম বৃদ্ধা জোবেদা বিবিকে প্রকাশ্য হুমকি অব্যাহত রেখেছে। চিকিৎসা শেষে বাড়িতে যেতে পারছে না বৃদ্ধা। তাদের হত্যা ও হুমকিতে বাধ্য হয়ে বংশীপুরে জামাতা জামসেদ আলী গাজীর বাড়িতে আশ্রয় নিয়েছে জোবেদা ও তার অপর পুত্র মামলার বাদী আব্দুস সালাম। তাদের অত্যাচারে বৃদ্ধা এখন নিরুপায়। ঘটনাটি ঘটেছে ৩০ অক্টোবর গভীর রাতে। এ ঘটনায় বৃদ্ধা মাতার ছোট পুত্র আ: সালাম বাদী হয়ে ৬ জনকে আসামি করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করলে মামলা হয়। স্থানীয় সূত্র জানায়, শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের আরশাদ আলীর স্ত্রী জোবেদা বিবি লোকের বাড়িতে কাজ করে অতি কষ্টে জীবিকা নির্বাহ করে। রাতে তার স্বামীর ভিটায় অল্প জায়গায় ঘর বেধে দীর্ঘদিন যাবৎ বসবাস আসছে। জোবেদার বড় ছেলে ইসলাম গাজী ও তার স্ত্রী ময়না বেগম, তার মেয়ে মাছুরা ও ছেলে বাবু ঐ ঘর বাঁধা জমিটুকু লিখে নেওয়ার জন্য বিভিন্ন চাপ প্রয়োগ ও শারীরিক নির্যাতন করে আসছিল। গত ৩০ অক্টোবর বৃদ্ধা বাড়িতে না থাকার সুযোগে ঘরটি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। বর্তমানে জোবেদা বেগম ও তার ছোট ছেলে আব্দুস সালাম নিরাপত্তা হীনতায় অন্যের বাড়িতে অতি-কষ্টে জীবন যাপন করছেন। ছেলে-বৌয়ের থেকে ভিটা বাড়ি উদ্ধার করতে এবং তাদের অত্যাচার থেকে মুক্তির দাবিতে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ওই বৃদ্ধা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।