ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। এ ঘটনায় আহত মোকসেদ আলী বাদী হয়ে আব্দুল গফুরসহ ৮ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় ০৬/৭২২ নং মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ইউনিয়নের জোড়দিয়া মাঝির বাঁশতলা এলাকায় ভোগদখলীয় আবাদি জমি দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয় জোড়দিয়া গ্রামের আবুল হাসান ও লিটন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আসামিদের মধ্যে আব্দুস সবুর ও মকবুল হোসেনকে আটক করেছে পুলিশ । সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
