ঢাকাThursday , 7 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভার সাবেক মেয়র শেখ আশরাফুল হক আর নেই

admin
November 7, 2019 9:31 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শেখ আশরাফুল হক আর নেই। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ৭টা ১৫মিনিটে শহরের সুলতানপুর নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শেখ আশরাফুল হক প্রথমে সাতক্ষীরা সড়ক বিভাগে তার কর্মজীবন শুরু করেন। অবসরের পর তিনি সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত হন। তিনি সাতক্ষীরা পৌর আ’লীগের সভাপতি ও জেলা আ’লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি প্রথমে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হন। পরবর্তীতে পরপর ৩ বার নির্বাচিত হন চেয়ারম্যান। তৃতীয় মেয়াদে তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সরকার পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের পদমর্যাদা পরিবর্তন করলে তিনি মেয়র হন। বৃহস্পতিবার বাদ আছর শহরের সুলতানপুর ক্লাব মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়। সাবেক পৌর মেয়র শেখ আশরাফুল হক’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সম্পাদক একেএম আনিছুর রহমান, নির্বাহী সম্পাদক শামীম পারভেজ, সহকারী সম্পাদক আহসানুর রহমান রাজীব, চিফ রিপোর্টার শাহ আলমসহ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পরিবারের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।