ঢাকাThursday , 7 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি নরিম আলী মাস্টার ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট

admin
November 7, 2019 9:53 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহীদ সোহরাওয়ার্দী পার্কে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এনামুল হোসেন ছোট’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন। উদ্বোধক ছিলেন মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি। বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সভাপতি ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন, সম্মেলন তদারকি কমিটির আহŸায়ক জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু। উপস্থিত ৩৭২ জন কাউন্সিলারের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ৫ সদস্যের উপরে কমিটির করার দায়িত্ব অর্পণ করা হয়। যথাক্রমে ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, মুনসুর আহমেদ, নজরুল ইসলাম, এস এম জগলুল হায়দার এমপি ও সাঈদ মেহেদী এই ৫জনের ঐক্যমতের ভিত্তিতে প্রবীণ রাজনৈতিক মো. নরিম আলী মাস্টারকে সভাপতি ঊর্ধ্বতন সহ-সভাপতি সাঈদ মেহেদী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম, ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, ১নং সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হোসেন, ২নং সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদৌস শিমুল এবং ১নং সদস্য হিসাবে অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টুর নাম ঘোষণা করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে হলরুমের বাইরে উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহ জালাল কাউন্সিল সম্পর্কে আপত্তিকর স্লোগান দেওয়ায় উপজেলা শ্রমিক লীগের সভাপতির পদ থেকে তাকে বহিষ্কার করার সুপারিশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।