ঢাকাWednesday , 6 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ৪৩২ বোতল ফেন্সিডিলসহ আটক-২

admin
November 6, 2019 11:17 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে একটি ঢাকাগামী কাভার্ড ভ্যান থেকে ৪শ’ ৩২ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) ভোরে শহরের সদর হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লক্ষীপুর জেলার রায়পুর থানার চরকাছিয়া গ্রামের অহিদ আলী শিকদারের ছেলে কাভার্ড ভ্যান ড্রাইভার কামাল হোসেন (৩৫) ও বরিশাল জেলার কোতয়ালী থানার রাজারচর গ্রামের সুলতান হাওলাদারের ছেলে শফিক হাওলাদার (২৪)। র‌্যাব সূত্র জানায়, সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান যোগে ফেন্সিডিল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এ.এস.পি শাহিনুর ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সদর হাসপাতাল এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানসহ (যার নং-ঢাকা মেট্টো-ন-২০-০৭২২) চালক কামাল ও সহযোগী শফিককে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী কাভার্ড ভ্যানের ভিতরে তল্লাশী চালিয়ে ৪শ’ ৩২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এ.এস.পি শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত দুই মাদক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।