ঢাকাTuesday , 5 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৪র্থ দিনে অনুপস্থিত ৫৭ জন

admin
November 5, 2019 8:41 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ৪র্থ দিনে অনুপস্থিত ৫৭ জন। মঙ্গলবার (০৫ নভেম্বর) আরবি প্রথম পত্রের পরীক্ষায় ৬শ’ ২৪ জন শিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৫শ’ ৬৭ জন শিক্ষার্থী। কক্ষ পরিদর্শক শিক্ষকদের কঠোর নজর দারিতে রাখা হয়েছে। শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় তল্লাশী করা হচ্ছে সুনিপুণ ভাবে। পরীক্ষা কেন্দ্রের চার দিকে ১৪৪ ধারা কার্যকর রয়েছে। পুলিশের নজর দারিও রয়েছে চোখে পড়ার মত। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা মো. ইসরাফিল হোসেন কক্ষ পরিদর্শনের পাশাপাশি মাদ্রাসা মাঠে চেয়ার পেতে বসে থাকছেন। যাতে সকল কক্ষসমূহ চোখে চোখে রাখা যায়। কক্ষ পরিদর্শক শিক্ষকরা এক কক্ষ থেকে অন্য কক্ষে যাতে চলাচল করতে না পারে তার জন্য কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এমন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকরা অনেকে সন্তুষ্ট প্রকাশ করেছে। অভিভাবকরা বলছে, এমন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা হলে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে। অতিভাবদের দাবি জেলার অন্যান্য কেন্দ্রেও যেন এমন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা মো. ইসরাফিল হোসেন জানান, বিধি মেনেই পরীক্ষা নেয়া হচ্ছে। অনিয়ম করলেই ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।