ঢাকাTuesday , 5 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডা. এম.আর খান ছিলেন একজন আধ্যাত্মিক ক্ষণজন্মা ও কিংবদন্তী মানুষ : এমপি রবি

admin
November 5, 2019 8:43 pm
Link Copied!

মাজহারুল ইসলাম: জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান এঁর স্মরণসভা ও মেডিকেল ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পিতা-মাতার স্বপ্ন পূরণ করে আগে ভাল ডাক্তার হতে হবে পরে অন্য কিছু। ডা. এম.আর খান ছিলেন একজন আধ্যাত্মিক ক্ষণজন্মা ও কিংবদন্তী মানুষ। তিনি সাতক্ষীরা সমিতিসহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেছেন। তার সৃষ্টিগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। ডা. এম.আর খান এঁর মত জীবন্ত কিংবদন্তী ডাক্তার হতে পারলেই তোমাদের পরিশ্রম সার্থক হবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন আহমেদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম, বিএম’র সভাপতি ডা. আজিজুর রহমান, ডা. আব্দুল লতিফ প্রমুখ। মেডিকেল ভর্তি পরীক্ষা-২০১৯ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় ২য় স্থান অর্জনকারী ছাত্রী তৌফিকা রহমান নেহাসহ শেখ গালিবুর রহমান প্রমুখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের। অন্যান্যদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার জোৎছ্না আরা, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক দীনবন্ধু মিত্র, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে মেডিকেল ভর্তি পরীক্ষা-২০১৯ এ উত্তীর্ণ জেলার ৩৩জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।