ডেস্ক রিপোর্ট: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দক্ষিণ অঞ্চলের বি ভেন্যুর ৫ম খেলায় ৬ উইকেটে জয়লাভ করেছে কুষ্টিয়া জেলা দল। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি কুষ্টিয়া জেলা বনাম ভোলা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ভোলা জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৩৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৬ রান করে। জবাবে কুষ্টিয়া জেলা ৩১.৪ ওভারে ৪টি উইকেট হারিয়ে ৭৮ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়। ফলে কুষ্টিয়া জেলা ৬ উইকেটে জয়লাভ করে। আজ বুধবার (০৬ নভেম্বর) ঝিনাইদহ জেলা বনাম চুয়াডাঙ্গা জেলার মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
