আজ বুধবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবোনে এক বর্ধিতসভা অনুষ্ঠিত হবে। উক্ত বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন। বক্তব্য রাখবেন, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি। সভাপতিত্ব করবেন জেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি মুনসুর আহমেদ। সংশ্লিষ্ট সকলকে উক্ত বর্ধিত সভায় উপস্থিত থাকার জন্য জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম আহŸান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
