ঢাকাMonday , 4 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের উলাশী ফুটবল একাদশের জয়

admin
November 4, 2019 9:37 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় নক আউট ভিত্তিক ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলায় শক্তিশালী উলাশী ফুটবল একাদশ শক্তিশালী বাগআঁচড়া ফুটবল একাদশকে (২-১) গোলে হারিয়ে জয় লাভ করেছে। সোমবার (০৪ নভেম্বর) বিকেল ৪টায় উলাশী ইউনিয়ন পরিষদের আয়োজনে ধলদাহ তবিবর রহমান সরদার (টি আর এস) মাধ্যমিক বিদ্যালয় মাঠে নক আউট ভিত্তিক ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের প্রতিযোগিতাপূর্ণ অনুষ্ঠিত ফাইনাল খেলা দেখার জন্য হাজার হাজার ফুটবল প্রেমীদের ঢল নামে। উলাশী, বাগআঁচড়া, শার্শা ইউনিয়নসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। খেলার প্রথমার্ধের ৫মিনিটের সময় শক্তিশালী বাগআঁচড়া ফুটবল একাদশের ১১নং জার্সি পরিহিত নাইজেরিয়ার খেলোয়াড় জুলু শক্তিশালী উলাশী একাদশের বিপক্ষে প্রথম গোল করেন। এরপর ২৮মিনিটের সময় উলাশী একাদশের ১১নং জার্সি পরিহিত নাইজেরিয়ার খেলোয়াড় বেস্তা বাগআঁচড়া একাদশের বিপক্ষে দ্বিতীয় গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। দ্বিতীয়ার্ধে ২৬ মিনিটের সময় উলাশী একাদশের ১০নং জার্সি পরিহিত নাইজেরিয়ার খেলোয়াড় জেরী বাগআঁচড়া ফুটবল একাদশকে অতিরিক্ত ১ গোলে পরাজিত করে। খেলার বাকি সময়ে কোন পক্ষের আর কোন গোল না হওয়ায় উলাশী ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে বাগআঁচড়া ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা জয় করেন। খেলার পরিচালনায় ছিলেন যশোর ফুটবল ফেডারেশনের রেফারি হুমায়ুন কবীর এবং সহকারী ছিলেন বশীর আহমেদ ও সাইফুল ইসলাম। খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, যশোর-১ এর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, চেয়ারম্যান আইনাল হক, চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুল, বজলুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।