ঢাকাMonday , 4 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় জেডিসি পরীক্ষায় কক্ষ পরিদর্শক সহ এক ছাত্রী বহিষ্কার

admin
November 4, 2019 9:34 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পরিক্ষার্থীর নকলে সহযোগিতা করার অপরাধে মাদরাসার এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং এক পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরিক্ষার্থী পাটকেলঘাটা কাশিপুর মাদরাসার ছাত্রী যার রোল নং-২৭৬৮৬০। সোমবার (৪ নভেম্বর) পাটকেলঘাটা আল আমীন ফাজিল মাদরাসার ভেন্যুতে তথ্য ও প্রযুক্তি পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, সোমবার জেডিসির তথ্য ও প্রযুক্তি পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার দায়ে মাদরাসার এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও নকলের সহযোগিতা করার দায়ে কক্ষ পরিদর্শক সামসুল আলম নামের একজন জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।