কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার মাধ্যমিক ও সমমান পর্যায়ের ছাত্রদের নিয়ে সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় ক্রীড়া পরিদপ্তরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২০১৯-২০ অর্থ-বছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা মো. খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন দিঘির পাড় পুকুরে উক্ত সাঁতার প্রশিক্ষণ শুরু হয়। এ সময় বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিমুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডা. অহিদুজ্জামান, জাতীয় ফুটবল রেফারি ও সাঁতার প্রশিক্ষক রফিক-উল-ইসলাম খান ও সাংবাদিক শাহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে।
