কলারোয়া প্রতিনিধি: বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর কলারোয়ার সেই অসহায় বৃদ্ধা মহিলাকে বয়স্ক ভাতার কার্ড দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। পত্রিকার মাধ্যমে সংবাদ পেয়ে ওই অসহায় বৃদ্ধা মহিলা রুপিয়ার খোঁজ খোবর নেন তিনি। সোমবার (০৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদে বৃদ্ধা রুপিয়ার হাতে বয়স্ক ভাতার কার্ডটি তুলে দেওয়া হয়। উল্লেখ্য অসহায় বৃদ্ধা রুপিয়া খাতুন উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী ২৫বছর আগে মারা যায়। পরে তিনি ৭৭ বছর বয়সে একটি বয়স্ক ভাতার কার্ডের জন্য স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়াম্যানের কাছে বহু বার যান। কিন্তু কোন লাভ হয়নি। এ ঘটনা স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীরা জানতে পেরে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। এর পরিপ্রেক্ষিতে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ওই অসহায় মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে তার হাতে কার্ড টি তুলে দেন। এ সময় উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলী ভিপি, কেড়াগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
