ঢাকাMonday , 4 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাবের সদস্য অন্তর্ভূক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত

admin
November 4, 2019 10:02 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভূক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি ও কমিটির সদস্য জি এম আল-ফারুক, সাধারণ সম্পাদক সমীর রায়, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, এস এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ১৬ নভেম্বর সদস্য ভর্তির আবেদন ফরম সরবরাহ করা এবং ৩০ নভেম্বর বিকেল ৫ টা পর্যন্ত আবেদন পত্র জমা দানের সময় নির্ধারণ করা হয়। আবেদনকারীদের আশাশুনি উপজেলার স্থায়ী বাসিন্দা, দৈনিক পত্রিকার আশাশুনি উপজেলা পর্যায়ের প্রতিনিধি হতে হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত অন্যান্য শর্ত ও নিয়মাবলি জানতে আগ্রহীদের প্রেসক্লাবে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।