আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টায় চাপড়ার মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক চত্বরে প্রধান অতিথি হিসেবে দেশ ও জাতির কল্যাণে পায়রা উড়িয়ে এবং কেক কেটে ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। জয়যাত্রা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান। এ সময় চ্যানেলটির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এ এস আকাশ হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, জয়যাত্রা টেলিভিশনের ক্যামেরা পার্সন শেখ বাদশা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
