ঢাকাSunday , 3 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁকাল চেকপোস্টে ভারতীয় সামুদ্রিক মাছ জব্দ

admin
November 3, 2019 10:37 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: ভারত থেকে অবৈধভাবে আনা ৭ লাখ ৪ হাজার টাকা মূল্যের ২১ কার্টুন সামুদ্রিক মাছ জব্দ করেছে বিজিবি। রোববার (০৩ নভেম্বর) ভোরে বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়। তবে, বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। বিজিবি জানায়, সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সীমান্ত এলাকা দিয়ে কাস্টমস ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের গাজীপুর বিওপির আওতাধীন বাঁকাল চেকপোস্ট কমান্ডার হাবিলদার মো. মাহমুদ শরীফের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সুন্দরবন ট্রেডিং এজেন্সি ভোমরার চারটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১ হাজার ১শ’ ৫৫ কেজি ওজনের ২১ টি কার্টুনে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ জব্দ করেন। জব্দকৃত মাছের সর্বমোট মূল্য ৭ লাখ ৪ হাজার টাকা বলে বিজিবি জানায়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাছ গুলো সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার পর সেখান থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা নিলামে বিক্রি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।