ঢাকাSaturday , 2 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

admin
November 2, 2019 10:20 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ১৪ মামলার আসামি মামলাবাজ রিট হুমায়ন নামে চিহ্নিত ব্যক্তির নির্যাতন থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভেটখালী গ্রামের মো. আল মামুনের পুত্র আব্রাহাম লিংকন। লিখিত বক্তব্যে আব্রাহাম লিংকন বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার দাদু মরহুম জিএম আবুল কাশেম একজন মুক্তিযোদ্ধা ও রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। রমজাননগর ইউনিয়নে মামলাবাজ (১৪ টি মামলার তারিখ ও মামলা নং উল্লেখ করে বলেন) এ মামলার আসামি রিট হুমায়ন নামে পরিচিত ব্যক্তি আমাকে ও আমার পরিবারের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার হুমকি দিয়ে আমাকে ভুল বুঝিয়ে ও ভুল তথ্য দিয়ে দৈনিক সাতনদী পত্রিকায় এমপি, উপজেলা চেয়ারম্যান, থানা অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও নকিপুর খাদ্যগুদাম ইনচার্জ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করাতে বাধ্য করে। এছাড়া হুমায়ন তার শত্রæদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে বাধ্য করে। মানিকখালী সার্বজনীন দুর্গা মন্দিরের গাছ কাটার অভিযোগ পেয়ে সংবাদ প্রকাশ করায় তারই জের ধরে হুমায়ন তার পক্ষের লোক দিয়ে আমার বিরুদ্ধে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করে। এমনকি তার লেখা সংবাদ আমার ম্যাসেঞ্জারেও রক্ষিত আছে। হুমায়নের খপ্পরে পড়ে মিথ্যা সংবাদ পরিবেশন করায় এলাকায় সচেতন মহল ও সুধী সমাজের নিকট আমি হেয় প্রতিপন্ন হয়েছি। আজ এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ রিট হুমায়নের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ সময় মানিকখালী সার্বজনীন দুর্গা মন্দিরের সাবেক সভাপতি সন্তোষ কুমার বিশ্বাস ও বর্তমান কমিটির উপদেষ্টা হিমাংশু জোয়াদ্দার উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।